যশোর ইনিস্টিটিউটে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন ও জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়

Share

যশোর অফিস: যশোর শহরস্থ ইনিস্টিটিউট ভবনে জেলা প্রশাসনের আয়োজনে ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহরিয়ার ইসলাম এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে ভূমি মেলার স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা’র প্রত্যয় নিয়ে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এছাড়া যশোর ইনিস্টিটিউট অডিটোরিয়ামে জনসচেতনতা মূলক একটি সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। এছাড়া অন্যান্যদের মধ্যে যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম),জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শামীম হোসাইন, জেলা বিএনপির সভাপতি এ্যাড. সাবেরুল হক সাবু, প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  উল্লেখ্য,যশোর জেলার উপজেলা প্রশাসনের আয়োজনে স্ব স্ব উপজেলায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করা হয়।

Read more