যশোরে এক নারীর লজ্জাজনক স্থানের ছবি তুলে তিন লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পণ্যগ্রাফি আইনে মামলা

Share

যশোর অফিস:যশোর এক নারী শিক্ষার্থীর লজ্জাজনক স্থানের ছবি উঠিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে আদালতে দায়ের করা পিটিশন কোতয়ালি থানায় পর্ণগ্রাফি আইনে নিয়মিত মামলা হয়েছে আরেক নারী শিক্ষার্থীর বিরুদ্ধে।

বাদি (২২) খুলনার ফুলতলা উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বর্তমানে যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। আর যাকে আসামি করা হয়েছে তিনি (২৪) যশোরের অভয়নগর উপজেলার একটি গ্রামের বাসিন্দা। বাদির অভিযোগ তারা সহপাঠি এবং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তাদের মধ্যে। তারা একটি মেসে থেকে লেখাপড়া করতেন। তিনি (বাদি) মেসে ঘুমিয়ে থাকাকালীন আসামি গোপন কৌশলে তার মোবাইল ফোনের ক্যামেরায় তার লজ্জাস্থানের ছবি উঠায়। বর্তমানে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।

গত ২ মে ‘অভয়নগরের বাণী’ নামক একটি নিউজ পোর্টালে একটি সংবাদ ছাপা হয়। ওই সংবাদের কমেন্টস অপশনে তার আপত্তিকর ছবি পোস্ট করে এবং লেখেন ‘যাকে নিয়ে কমেন্টস করেছেন আগে তদন্ত করুন ভালোভাবে।’ এছাড়া আসামির ফেসবুক স্টোরিতেও বাদির আপত্তিকর ছবি আপলোড করে। তিনি জানতে পেরে ৩ মে আসামির বাড়িতে যান এবং আসামি প্রথমে তা অস্বীকার করে। পরে ওই ছবি ডিলিট করে দিতে বললে আসামি ৩ লাখ টাকা চাঁদা চায়। বলে তিন লাখ টাকা দিলে ছবি ডিলিট করে দেয়া হবে। আর টাকা না দিলে ওই ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়া হবে। তিনি মানসম্মান বিবেচনা করে আদালতে এই বিষয়ে একটি অভিযোগ দেন। পরে আদালতের নির্দেশে অভিযোগটি পর্ণগ্রাফি আইনে থানায় নিয়মিত মামলা হিসাবে রেকর্ড হয়।

Read more