যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও কোটি টাকার চোরাচালানি মালামাল আটক

Share

যশোর অফিস: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। রোববার (১৭ মে) সীমান্তের বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের বিশেষ টহলদল, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এসময় ৫ বোতল বিদেশি মদ, ভারতীয় ৩১টি শাড়ি, ১৭টি থ্রি-পিস, ৪টি ঘড়ি, ২ দশমিক ৫ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ২৯৪টি সার্জিক্যাল সামগ্রী, ২৫ দশমিক ৫ কেজি লাল চন্দন কাঠ (৮ পিস), ১০২টি চকলেট ও ২৭৫টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৮৪ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Read more