যশোর প্রতিনিধি:যশোর শহরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে মো. রাকিব হোসেন (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন চার খাম্বার মোড়ে এ ঘটনা ঘটে।
আহত রাকিব হোসেন শহরের ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা। তিনি সুমনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, চার খাম্বার মোড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রাকিবের সঙ্গে নাইম (১৯) নামে এক যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাইম ধারালো চাকু দিয়ে রাকিবের পেটের ডান পাশে ও ডান হাতের ডানায় আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানা গেছে, আহত রাকিবের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যুবককে ছু/রি/কাঘাত,
Share
Read more