প্রেস বিজ্ঞপ্তি:
যশোর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ইত্তেফাকের যশোর অফিস প্রধান ফরাজী আহমেদ সাঈদ বুলবুলের সহধর্মিণী লতিফা পারভীন ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গত মঙ্গলবার থেকে ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার (১৪ মে) রাত ৯টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে ঢাকাতেই জানাজা ও দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনিজনিত জটিল রোগে ভুগছিলেন।
তার মৃত্যুতে যশোর প্রেসক্লাব গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান এক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এছাড়া যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)-এর পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি সাজেদ রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশানসহ নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।