নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের মারওয়া মন্দিরের সামনে আলাউদ্দিন (২৫) নামে এক যুবককে চাকু দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ মে) রাত পৌনে ৮টার দিকে যশোর কোতোয়ালি থানাধীন ওই এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আলাউদ্দিন মনিরামপুর উপজেলার চালকিডাঙ্গা গ্রামের বাবর আলীর ছেলে। তিনি মারওয়া মন্দিরে নাইট গার্ড হিসেবে কর্মরত রয়েছেন।
জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে মারওয়া মন্দিরের সামনে রাস্তার ওপর অজ্ঞাতনামা ৪-৫ জন যুবক হঠাৎ আলাউদ্দিনের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তাকে চাকু দিয়ে নিতম্বে আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।
মারওয়া মন্দিরের সামনে যুবককে চাকু মেরে জখম
Share
Read more