যশোর প্রতিনিধি
মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া এলাকার বাসিন্দা ও বঙ্গবন্ধু সৈনিক লীগ নেত্রী
মোছাঃ হীরা খাতুন ঢাকায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে অভিযোগ করেছেন যে, যশোর কোতয়ালী থানা পুলিশ তার ব্যক্তিগত গাড়ি আটক করে অবৈধভাবে নিজেদের হেফাজতে রেখেছে। তবে এ অভিযোগকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও অযৌক্তিক বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন জেলা পুলিশ, যশোর। মঙ্গলবার সকাল ১১ টর দিকে
পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় মোছাঃ হীরা খাতুন (৩৮) স্বামী মোঃ আলী হাসান আলী, পিতা মোঃ আসাদুজ্জামান ও মাতা মোছাঃ রেখা খাতুন। তিনি বঙ্গবন্ধু সৈনিক লীগের মাগুরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার স্বামী মোঃ আলী হাসানের বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর ডাকাতি মামলা তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৭ মার্চ ২০২৬ তারিখে এক ব্যক্তি যশোর কোতয়ালী থানায় ফোন করে জানান, থানার বিপরীত পাশে রিচম্যান পোশাকের শোরুমের সামনে রেড ওয়াইন রঙের টয়োটা সিএইচ-আর ব্র্যান্ডের একটি হাইব্রিড গাড়ি (রেজিস্ট্রেশন নম্বর- ঢাকা মেট্রো-২১-৪১১৩) দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। পরে কোতয়ালী থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে বিধি মোতাবেক জিডি মূলে সাক্ষীদের উপস্থিতিতে গাড়িটি বেওয়ারিশ হিসেবে জব্দ করে।
পরে মোছাঃ হীরা খাতুন থানায় এসে গাড়িটির মালিকানা দাবি করেন। এ সময় পুলিশ তাকে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র আদালতে উপস্থাপন করে আদালতের হস্তান্তর আদেশ নিয়ে থানায় যোগাযোগ করার পরামর্শ দেয়।
জেলা পুলিশ আরও জানায়, এখন পর্যন্ত হীরা খাতুন আদালতের কোনো হস্তান্তর আদেশ কিংবা বৈধ কাগজপত্র নিয়ে থানায় যোগাযোগ করেননি। ফলে তার সাংবাদিক সম্মেলনে করা অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই।
এ বিষয়ে জেলা পুলিশ, যশোর বলেছে, “আইন অনুযায়ী যথাযথ প্রক্রিয়া অনুসরণ করেই গাড়িটি জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশনা ব্যতীত গাড়ি হস্তান্তরের সুযোগ নেই।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) ও ওসি কতোয়ালী মাসুম খান উপস্থিত ছিলেন।
পুলিশের বিরুদ্ধে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেত্রীর অভিযোগ ভিত্তিহীন দাবী যশোর পুলিশের
Share
Read more