যশোর প্রতিনিধি:
যশোর শহরে পূর্ব শত্রুতার জেরে দুই যুবককে গাছি দা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১২ মে) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কোতোয়ালি মডেল থানাধীন আরএন রোডের জোড়াকুটির এলাকায় খোরশেদ আলম ডাক্তারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেনতারা উভয়েই যশোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আরএন রোড এলাকার হারুন খানের ছেলে সোহাগ হোসেন (৩৮), এবং আজিজের ছেলে বাবু (২৮)।
অভিযোগে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে বিলপাড়া এলাকার মৃত হাসানের ছেলে নিপু (৩২) ও আকবরের মোড় এলাকার ডুবার (২৫) নামে দুই ব্যক্তি গাছি দা দিয়ে হামলা চালায়। এতে সোহাগ ও বাবুর বাম হাতের কব্জির ওপর রক্তাক্ত কাটা জখম হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।