যশোর প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষার ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা সোমবার (১১ মে) অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মাগুরা জেলার শ্রীপুর কেন্দ্রের এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বোর্ড সূত্রে জানা যায়, এদিন ২৯৯টি কেন্দ্রে মোট ৬৪ হাজার ৭০৪ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও পরীক্ষায় অংশ নেয় ৬৩ হাজার ৩৮০ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ৩২৪ জন পরীক্ষার্থী।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো— খুলনায় ১৩৮ জন, বাগেরহাটে ৯৫ জন, সাতক্ষীরায় ১৫৩ জন, কুষ্টিয়ায় ১৬৬ জন, চুয়াডাঙ্গায় ১১০ জন, মেহেরপুরে ৭২ জন, যশোরে ২২৯ জন, নড়াইলে ৭৯ জন, ঝিনাইদহে ২৯৭ জন এবং মাগুরায় ৭৫ জন।