যশোর প্রতিনিধি
যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় তিনটি বিষয়ে মোট ১ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১০ মে) পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট ১ লাখ ১৩ হাজার ৩৫১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১ লাখ ১১ হাজার ৭২৩ জন।
বোর্ড সূত্রে জানা যায়, নড়াইল জেলার কেন্দ্র নং-৩২০ এর রোল নং-২৬৯৯৭২ এবং মাগুরা জেলার শালিখা উপজেলার কেন্দ্র নং-৩৬৭ এর রোল নং-১২৯৬৪ এর পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।