পুলিশ সপ্তাহ-২০২৬ শুরু “আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে দেশব্যাপী আয়োজন

Share

নিজস্ব প্রতিবেদকঃ
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৬। রবিবার (১০ মে) সকাল ৯টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস-এ বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর পুলিশ সপ্তাহ চলবে ১০ থেকে ১৩ মে পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ কল্যাণ প্যারেডে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি উপস্থিত ও ভার্চুয়ালি যুক্ত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, পেশাদারিত্ব বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, যশোর জেলা পুলিশ পুলিশ লাইন্স ড্রিল শেড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন যশোর জেলা পুলিশসহ জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা।
অনুষ্ঠান শেষে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোর পুলিশ লাইন্সে প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Read more