যশোর প্রতিনিধি
যশোরে পারিবারিক কলহের জেরে রাজিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী মুন্না হোসেনের বিরুদ্ধে। শুক্রবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ৭টার দিকে যশোর কোতোয়ালি থানার সাজিয়ালি মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাজিয়া খাতুন যশোর সদর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার মুন্না হোসেনের স্ত্রী। বর্তমানে তিনি বাবার বাড়ি সাজিয়ালি মোল্লাপাড়ায় অবস্থান করছিলেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে স্বামী মুন্না হোসেন (২৭) শ্বশুরবাড়িতে গিয়ে রাজিয়াকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত রাজিয়ার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
যশোরে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম,হাসপাতালে ভর্তি
Share
Read more