যশোর প্রতিনিধি
যশোরের মনিরামপুরে লিচু গাছ থেকে পড়ে আহত হয়ে হাবিবুর রহমান (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ মে) সন্ধ্যায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত হাবিবুর রহমান মনিরামপুর উপজেলার ফয়দাবাজ গ্রামের মৃত মান্দার গাজীর ছেলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে নিজ বাড়ির লিচু গাছ থেকে লিচু পাড়ার সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন হাবিবুর রহমান। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
যশোরের মনিরামপুরে লিচু গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু
Share
Read more