প্রেস বিজ্ঞপ্তি
যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও আনন্দ টেলিভিশনের যশোর প্রতিনিধি শফিকুল ইসলামের পিতা, মুড়লী স্কুলপাড়ার বাসিন্দা শওকত আলী চৌধুরী (৭৫) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গত এক সপ্তাহ আগে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর করোনারি কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক শফিকুল ইসলামের পিতার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
অপর এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী কমিটির সদস্য, যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, উপদেষ্টা বদরুদ্দিন বাবুল এবং উপদেষ্টা এ.কে.এম গোলাম সরোয়ার।
নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা