পশ্চিমবঙ্গে সহিংসতার ঘটনায় জাগপার নিন্দা

Share

নিজস্ব প্রতিবেদক
পশ্চিমবঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতা, সাম্প্রদায়িক উসকানি এবং বিরোধী দল ও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
দলের প্রেসিডিয়াম সদস্য মো. নিজামউদ্দিন আমিন স্বাক্ষরিত এক বিবৃতিতে অভিযোগ করা হয়, বিজেপির সমর্থকরা বিভিন্ন এলাকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে। একই সঙ্গে ভোটার তালিকা সংশোধন, প্রশাসনিক পক্ষপাত এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়।
বিবৃতিতে মসজিদ, মাজার, কবরস্থান ও বিরোধী দলীয় কার্যালয়ে হামলার বিচার দাবি করা হয়। পাশাপাশি বাংলাদেশবিরোধী উসকানিমূলক বক্তব্য বন্ধের আহ্বান জানিয়ে জাগপা পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ও প্রগতিশীল শক্তির প্রতি সংহতি প্রকাশ করে।

Read more