যশোরে আন্দোলন নেতার স্ত্রীর মৃত্যুতে শোক

Share

নিজস্ব প্রতিবেদক:
যশোরের অভয়নগর উপজেলার আন্দোলন নেতা রণজিৎ বাওয়ালীর স্ত্রী কালী দাসী বাওয়ালী (৭২) আর নেই। বুধবার (৬ মে) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ছয় মাস ধরে তিনি অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
স্থানীয়রা জানান, কালী দাসী বাওয়ালী ছিলেন পরিশ্রমী ও মানবিক একজন নারী। অভয়নগরের পানি নিষ্কাশন আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন এবং এলাকার নারীদের সংগঠিত করতে ভূমিকা রাখতেন। কৃষকদের ন্যায্য দাবির আন্দোলনেও তিনি মানুষকে উৎসাহ দিতেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

Read more