বিএনপি নেতার বিরুদ্ধে জমি ও কবরস্থান দখলের অভিযোগ

Share

যশোর প্রতিনিধি:
বুধবার দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আফরোজা আক্তার অভিযোগ করেন, তার ভাইপো বিএনপি নেতা মহসিন কবীরসহ কয়েকজন রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পৈতৃক জমি ও কবরস্থান দখলের চেষ্টা করছে।
তিনি জানান, ওই জমি তার নামে রেকর্ডভুক্ত এবং সেখানে তার মা ও সন্তানের কবর রয়েছে। কিন্তু অভিযুক্তরা তাকে কবর জিয়ারত করতেও বাধা দিচ্ছে। এমনকি কবরস্থানের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আফরোজা আক্তার আরও বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে নানা ধরনের হয়রানি, হুমকি এবং মিথ্যা মামলার মুখোমুখি হতে হচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি তার।
তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।

Read more