বিশেষ প্রতিনিধি: সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানালো যুবদল,অন্যদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও মানহানিকর’ দাবি করে সংবাদ সম্মেলন করেছে যশোর জেলা যুবদল।
বুধবার (৬ মে) প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা বলেন,
“যুবদলের বিভিন্ন নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ও স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি আরও বলেন, দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামের কারণে নেতাকর্মীরা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। একটি স্বার্থান্বেষী মহল সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং গণমাধ্যমকর্মীদের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবীর হোসেন বাবু, অধ্যাপক আমিনুর রহমান, আরিফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানালো যশোর জেলা যুবদল
Share
Read more