যশোর প্রতিনিধি:
যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্র নির্মূলের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (০৬ মে ২০২৬) দুপুর আনুমানিক ১২:০০টা থেকে ১২:৩০টার মধ্যে এই অভিযান পরিচালিত হয়।
জানা যায়, জেলা প্রশাসকের কার্যালয় যশোর-এর সিনিয়র সহকারী কমিশনার বাসুদেব কুমার মালোর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে তল্লাশি চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর সিভিল সার্জন অফিসের ডা. মৌসুমী বিনতে মানিক এবং যশোর জেনারেল হাসপাতালের ডা. আ.ন.ম. বজলুর রশিদ টুলু।
অভিযান চলাকালে হাসপাতালের বিভিন্ন স্থানে তদারকি করা হলেও কোনো দালাল বা সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করা হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, হাসপাতালকে দালালমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যশোর জেনারেল হাসপাতালে দালালবিরোধী মোবাইল কোর্ট, আটক নেই
Share
Read more