চৌগাছায় ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ ৩ জন গ্রেফতার, ভ্যান জব্দ

Share

যশোর প্রতিনিধি 
যশোরের চৌগাছা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি ভ্যান জব্দ করা হয়।
মঙ্গলবার (০৫ মে ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনূর রশিদ, পিপিএম-এর নেতৃত্বে এএসআই মোঃ গোলাম কিবরিয়া ও সঙ্গীয় ফোর্স উপজেলার পৌরসভার ব্রাকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে চৌগাছা-যশোর সড়কের পাশে বৈদ্যুতিক পাওয়ারহাউজের সামনে থেকে নান্টু সরদার (৪০), রানা সরদার (৩২) ও সোহেল সরদার (২৬)-কে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিট ও একটি ভ্যানসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃত নান্টু সরদার চৌগাছা সরদারপাড়া এলাকার কার্তিক সরদারের ছেলে। অপর দুইজন রানা সরদার ও সোহেল সরদার একই এলাকার দশরত সরদারের ছেলে।
চৌগাছা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Read more