যশোরে ইয়াবা বিক্রির সময় আটক ২

Share

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার একটি গ্রামে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের একটি টিম। সদর উপজেলার রঘুনাথপুর (জঙ্গলবাঁধাল) গ্রামের একটি বাড়ির সামনে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— জঙ্গলবাঁধাল খালঘাট এলাকার মৃত সুনু ব্যাপারীর ছেলে লিটন ব্যাপারী এবং মৃত মনির হোসেনের ছেলে মহাসিন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তাদের দখলে থাকা ২০ পিস করে মোট ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জেল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার (৫ মে) সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা।

Read more