যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৪৯ পরীক্ষার্থী

Share

যশোর প্রতিনিধি 
যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় “বাংলাদেশ ও বিশ্ব পরিচয়” বিষয়ে মোট ২৪৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ড সূত্রে জানা গেছে, মোট ৩৬,২৫২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করে ৩৬,০০৩ জন এবং অনুপস্থিত থাকে ২৪৯ জন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরীক্ষা সম্পন্ন হয়েছে।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন এ তথ্য নিশ্চিত করেছেন।
খুলনা বিভাগের ১০টি জেলার ২৯৯টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। জেলা ভিত্তিক অনুপস্থিতির চিত্র নিচে দেওয়া হলো—
খুলনা জেলায় অংশগ্রহণ করে ৬,১২১ জন, অনুপস্থিত ৩১ জন
বাগেরহাট জেলায় অংশগ্রহণ ২,৫৫৭ জন, অনুপস্থিত ১৯ জন
সাতক্ষীরা জেলায় অংশগ্রহণ ৩,৪৬২ জন, অনুপস্থিত ২০ জন
কুষ্টিয়া জেলায় অংশগ্রহণ ৮,১৩৬ জন, অনুপস্থিত ৬৭ জন
চুয়াডাঙ্গা জেলায় অংশগ্রহণ ২,৩১৭ জন, অনুপস্থিত ৯ জন
মেহেরপুর জেলায় অংশগ্রহণ ১,৪৪৬ জন, অনুপস্থিত ২৫ জন
যশোর জেলায় অংশগ্রহণ ৫,৬৪০ জন, অনুপস্থিত ৩৫ জন
নড়াইল জেলায় অংশগ্রহণ ১,৩৫৯ জন, অনুপস্থিত ১০ জন
মাগুরা জেলায় অংশগ্রহণ ১,৭০৬ জন, অনুপস্থিত ১০ জন
সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ স্বাভাবিক ও নকলমুক্ত ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Read more