পশ্চিমবঙ্গে বিজেপি অনেকটাই এগিয়ে, ভোট গণনা চলছে

Share

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপি অনেকটা এগিয়ে।

প্রাথমিক ফলাফলে বিজেপি এগিয়ে ৭১ আসনে। তৃণমূল ৪৭ আসনে।

কোন রাজ্যে কারা এগিয়ে

তামিলনাড়ুতে ৩২ আসনে এগিয়ে আছে ডিএমকে। আর এনডিএ এগিয়ে আছে ২ আসনে।

কেরালায় এগিয়ে আছে ইউডিএফ ও এলডিএফ। এই দুটি দল এগিয়ে আছে ৩৮ আসন। আর এনডিএ পেয়েছে ৪ আসন।

আসামে এনডিএ এগিয়ে আছে ১২ আসনে।

স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) ভোট গণনা শুরু হয়।

গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে। কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে এই ভোট গণনা শুরু হয়।

প্রথমে গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালটের ভোট। এরপর গণনা করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নেওয়া ভোট।

তথ্যসূত্র: আনন্দবাজার, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমস

Read more