যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রেফতার

Share

যশোর প্রতিনিধি:
যশোরে ৬২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ইব্রাহিম ইসলাম (৫৬)। শনিবার (২ মে) সকালে যশোর-মাগুরা মহাসড়কের মনোহরপুর বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-গামী একটি বাসে ট্যাপেন্টাডল ট্যাবলেট বহন করা হচ্ছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে বাসটি থামিয়ে তল্লাশি চালালে এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ৫ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী শহরের বাসায় অভিযান চালিয়ে আরও ১২০০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Read more