যশোর প্রতিনিধি:
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিকদের কল্যাণে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম আমিন।
তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের অধিকাংশই শ্রমিক। তাই শ্রমিকদের কর্মসংস্থান ও ন্যায্য মজুরি নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও জানান, বন্ধ হয়ে যাওয়া সরকারি কলকারখানা চালু করা, কৃষকদের সহায়তা দেওয়া এবং ক্ষতিগ্রস্তদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠান শেষে শ্রমিকদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয় এবং একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
যশোরে প্রেম ও প্রতারণার অভিযোগ; স্বর্ণ-টাকা নিয়ে গৃহবধূ উধাও
যশোর প্রতিনিধি:
যশোর শহরে প্রেম ও প্রতারণার এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্বামী প্রবাসে থাকার সুযোগে এক গৃহবধূ প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন শ্বশুর।
অভিযোগে বলা হয়, ওই গৃহবধূ তার দুই সন্তানকে নিয়ে প্রেমিকের সঙ্গে অজ্ঞাত স্থানে চলে যান। এ সময় তিনি প্রায় ১২ লাখ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান।
ঘটনায় কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।