যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর গুরুতর আহত

Share

যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিরব (১৮) নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।
শুক্রবার (১ মে ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে কোতোয়ালি থানাধীন চান্দুটিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহত নিরব, পিতা ইমরান হোসেন, যশোর শহরের নারানগালী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, নিরব হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলযোগে চান্দুটিয়া অভিমুখে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে সে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালের চিকিৎসাধীন রয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

Read more