যশোর প্রতিনিধি:
যশোর শহরের কোতোয়ালি থানাধীন উপশহর ডি ব্লকের একটি প্রাইমারি স্কুল মাঠে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।
আহত নাহিদ (২৪), পিতা মৃত ইবাদত হোসেন, উপশহর ৬ নম্বর সেক্টরের বাসিন্দা এবং স্থানীয় ৫ নম্বর ইউনিয়ন ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই এলাকার ফারহান (২০), রোহিত (১৯), সাকলাইন (২২) ও সালমান (২৩) মিলে নাহিদের ওপর হামলা চালায়। এ সময় তারা লোহার জিআই পাইপ দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহত নাহিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবককে পিটিয়ে আহত
Share
Read more