তিন দিন বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

Share

বেনাপোল প্রতিনিধি:
তিন দিন বন্ধ থাকার পর আবারও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল স্বাভাবিক হয়। একই সঙ্গে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক হয়েছে।
জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জোরদার করায় গত ২৭ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
বন্ধ থাকার ফলে বন্দরের কার্যক্রমে স্থবিরতা দেখা দিলেও পুনরায় চালু হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

Read more