যশোর প্রতিনিধি
যশোরে একটি যাত্রীবাহী বাসের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকা এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া যুবকের নাম মো. পিন্টু (২৮)। তিনি ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা এলাকার বাসিন্দা এবং পেশায় (এক্সকাভেটর) মেশিনের ড্রাইভার।
জানা যায়, পিন্টু শার্শা উপজেলার নাভারন মোড় থেকে যশোরে আসার উদ্দেশ্যে জিম-জুই পরিবহনের একটি বাসে (টাঙ্গাইল-জ ১১-০১১৮) ওঠেন। বাসটি যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে সুপারভাইজার শেখ আবু রাসেল রিপন তাকে বাসের ভেতর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে দ্রুত তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শারীরিক অবস্থা এখন আশঙ্কামুক্ত রয়েছে।
যশোরে বাস থেকে অচেতন যুবক উদ্ধার, হাসপাতালে ভর্তি
Share
Read more