যশোর প্রতিনিধি:
যশোরে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগীর মোবাইল চুরির সময় হাতেনাতে এক চোরকে আটক করেছে জনতা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে হাসপাতালের তৃতীয় তলার মহিলা মেডিসিন ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি হলো যশোরের ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের রমজান আলীর ছেলে আব্দুল্লাহ (৩০)।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাগুরা সদর উপজেলার উত্তর নওয়াপাড়া এলাকার মোঃ হাসানের ভাতিজা আরমান সাদিক হামজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় আব্দুল্লাহ রোগীর বেড থেকে মোবাইল ফোন চুরি করার চেষ্টা করলে উপস্থিত লোকজন তাকে হাতেনাতে আটক করে।
পরে তাকে হাসপাতাল ক্যাম্পে দায়িত্বরত পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
যশোর জেনারেল হাসপাতালে মোবাইল চোর আটক
Share
Read more