নিজস্ব প্রতিবেদক: যশোরে র্যাবের অভিযানে একটি রিভলবার ও একটি চাকুসহ এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে জেলার কোতোয়ালি মডেল থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৬, যশোর কোম্পানির একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ শাহীন (২৯)। তিনি যশোর সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তার কাছ থেকে একটি রিভলবার ও একটি চাকু উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। পরবর্তীতে আসামি ও জব্দকৃত আলামত যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
র্যাব-৬, সিপিসি-৩, যশোর কোম্পানির কমান্ডার মেজর এ.টি.এম. ফজলে রাব্বী বলেন, র্যাব নিয়মিতভাবে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
যশোরে র্যাবের অভিযানে অ/স্ত্রসহ স/ন্ত্রা/সী গ্রে/ফতার
Share
Read more