যশোরে স্ত্রী-ছেলের হামলায় আহত বাবা, আদালতের নির্দেশে মামলা

Share

বিশেষ প্রতিনিধি:
যশোরে স্ত্রী ও ছেলের হামলায় আহত এক ব্যক্তি আদালতের নির্দেশে মামলা দায়ের করেছেন।
মামলার বাদী মাহবুবুর রহমান, যশোর সদর উপজেলার সিরাজসিংহা গ্রামের বাসিন্দা। অভিযুক্তরা হলেন তার স্ত্রী মর্জিনা খাতুন ও ছেলে মোত্তাছিম বিল্লাহ রনি।
মামলার অভিযোগে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৭ এপ্রিল সন্ধ্যায় নিজ বাড়িতে বাকবিতণ্ডার এক পর্যায়ে ছেলে রনি পেছন থেকে বাবাকে জাপটে ধরে এবং স্ত্রী মর্জিনা খাতুন লোহার শাবল দিয়ে তার পায়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। অবস্থার অবনতি হলে তিনি মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ভুক্তভোগী থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে অনীহা দেখালে তিনি আদালতের শরণাপন্ন হন। পরে আদালত কোতোয়ালি থানাকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

Read more