যশোর প্রতিনিধি: যশোরে স্থানীয় লোকজনের সাথে কথা কাটাকাটির জেরে এক যুবককে মারধর করে আহত করার ঘটনা ঘটেছে। আহত যুবকের নাম মোঃ শাহারিয়ার হোসেন (২৪)। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, শাহারিয়ারের ছোট ভাই সজিব হোসেন (২১) এক অজ্ঞাত তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কের সূত্র ধরে কোতোয়ালি মডেল থানার চোরমারা দীঘিরপাড় এলাকায় দেখা করতে গেলে স্থানীয় লোকজন তাদের আটক করে এবং পরিবারের সদস্যদের খবর দেয়। পরে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে শাহারিয়ার ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়দের সাথে তার বাকবিতণ্ডা হয়।
এক পর্যায়ে উত্তেজিত পরিস্থিতিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি কোদালের আঘাত দিয়ে শাহারিয়ারের কপালের ওপরের অংশে আঘাত করে, এতে তিনি গুরুতরভাবে রক্তাক্ত হন। তার চিৎকারে আশপাশের এক পথচারী এগিয়ে এসে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে বলে জানা গেছে।
যশোরে তরুণীর সাথে দেখা করতে এসে মাইরপিটে যুবক আহত, হাসপাতালে ভর্তি
Share
Read more