যশোর বোর্ডে ইংরেজি ২য় পত্র পরীক্ষা: অনুপস্থিত ২০৫৭, বহিষ্কার ২

Share

যশোর প্রতিনিধি:
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের অধীনে এসএসসি ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় মোট ১ লাখ ২২ হাজার ৪২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ২০ হাজার ৩৭০ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ২০৫৭ জন।
পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুষ্টিয়া জেলার দুটি কেন্দ্র থেকে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে একজন কুষ্টিয়া সদর কেন্দ্র (কেন্দ্র নং ২৭১) এবং অন্যজন দৌলতপুর উপজেলার কেন্দ্র (কেন্দ্র নং ৩৬৫) থেকে।
বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বিভাগের ১০ জেলার মধ্যে খুলনা জেলায় ১৯,২৯৭ জন অংশ নেয়, অনুপস্থিত ২৫৩ জন; বাগেরহাটে অংশ নেয় ১০,৪৪১ জন, অনুপস্থিত ১৭৫ জন; সাতক্ষীরায় ১২,৬৯৩ জনের মধ্যে ২১৩ জন অনুপস্থিত; কুষ্টিয়ায় ১৭,৮৪৮ জনের মধ্যে ৩১২ জন; চুয়াডাঙ্গায় ৮,০০০ জনের মধ্যে ১৩৮ জন; মেহেরপুরে ৫,৩২৪ জনের মধ্যে ১১০ জন; যশোরে ১৯,৮৪৮ জনের মধ্যে ৩২০ জন; নড়াইলে ৫,৪৫০ জনের মধ্যে ১০৯ জন; ঝিনাইদহে ১৪,৪৫৬ জনের মধ্যে ৩০৭ জন এবং মাগুরায় ৭,০১৩ জনের মধ্যে ১২০ জন অনুপস্থিত ছিল।

Read more