যশোরে বৃদ্ধা হত্যা: মানসিক ভারসাম্যহীন মেয়েকে ঘিরে সন্দেহ

Share

নিজস্ব প্রতিবেদক
যশোরের কেশবপুর উপজেলায় গৌরী রানী (৭৫) নামে এক বৃদ্ধাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৌরী রানী ওই গ্রামের মৃত কালিপদ অধিকারীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গৌরী রানী নিজ বাড়িতে একাই বসবাস করতেন। কয়েকদিন আগে তার মানসিক ভারসাম্যহীন মেয়ে দীপ্তি অধিকারী (৫০) মায়ের বাড়িতে বেড়াতে আসেন।
সোমবার রাতে তাকে অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। পরদিন সকালে স্বামীর বাড়িতে নেওয়ার জন্য তার দেবর বাড়িতে এসে গৌরী রানীর রক্তাক্ত মরদেহ দেখতে পান।
ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত শুরু করেছে।

Read more