যশোরে মাদকদ্রব্য উদ্ধার,গ্রেফতার ২

Share

নিজস্ব প্রতিবেদক
যশোরে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ও ৪৪ বোতল রেকটিফায়েড স্পিরিটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— যশোরের শার্শা উপজেলার তেঁতুলিয়া এলাকার মৃত আসীম গাজীর স্ত্রী ফিরোজা খাতুন (মায়া) এবং যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের কুন্ডুপাড়া এলাকার মৃত করিম মোল্লার ছেলে মিন্টু মিয়া।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মিন্টু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘরের ভেতর থেকে ৪৪ বোতল রেকটিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়।
অন্যদিকে, যশোর-বেনাপোল সড়কে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ফিরোজা খাতুনের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

Read more