যশোর প্রতিনিধি:
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃ/ত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মোনতাজ আলী (৬০) যশোর সদর উপজেলার কোতোয়ালী থানার ওসমানপুর গ্রামের বাসিন্দা। তিনি কালু মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে মোনতাজ আলী নিজ বাড়ি থেকে বাইসাইকেলযোগে হাশিমপুর বাজারে যাওয়ার পথে যশোর কোতোয়ালী থানার হাশিমপুর এলাকায় আকবর তেল পাম্পের সামনে পৌঁছালে পিছন দিক থেকে একটি অজ্ঞাতনামা পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক আড়াইটার দিকে তিনি মারা যান।
দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যশোরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের চিকিৎসাধিন অবস্থায় মৃ/ত্যু
Share
Read more