যশোর জেনারেল হাসপাতালে গাইনি বিভাগের সামনে নারী চোর আটক

Share

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি বহিঃবিভাগের সামনে থেকে এক নারী চোরকে হাতেনাতে আটক করা হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ভিকটিম নাসরিন বেগম (৩০), স্বামী ইকবাল হোসেন, বাড়ি বাউলিয়া, কোতোয়ালি থানা, যশোর—তার ভ্যানিটি ব্যাগ থেকে ১,৩২০ টাকা চুরি করার সময় শাহিনুর বেগম (৫৫) নামে এক নারীকে হাতেনাতে ধরে ফেলেন।
শাহিনুর বেগমের বাড়ি খুলনার বটিয়াঘাটা থানার নব জলনা এলাকায়। পরে হাসপাতালের দায়িত্বরত গার্ড ও পুলিশ তাকে আটক করে।
ঘটনার পর আটককৃতকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় হাসপাতাল এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Read more