যশোরে চিকিৎসকের বিরুদ্ধে অকারনে এন্ডোস্কোপি করিয় টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, রোগীদের মধ্যে ক্ষোভ

Share

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকার বাসিন্দা ও যশোর ফিড কোম্পানির ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ডাঃ হামিদ উদ্দিন নামে এক চিকিৎসকের বিরুদ্ধে অপ্রয়োজনীয়ভাবে এন্ডোস্কোপি (ইনডিস্কোপি) পরীক্ষার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, পেটের সাধারণ সমস্যা নিয়েও রোগী গেলেই সংশ্লিষ্ট চিকিৎসক নিয়মিত এই পরীক্ষা করতে বলেন।
অভিযোগকারী আতিকুর রহমান, যিনি টাঙ্গাইল সদর উপজেলার আব্দুল কাদেরের ছেলে, তিনি জানান—“সাধারণ গ্যাস্ট্রিক বা পেটের সমস্যার জন্য গেলেও আমাকে এন্ডোস্কোপি করার পরামর্শ দেওয়া হয় ও ডাঃ হামিদ উদ্দিন পরীক্ষা নিজেই করেন। এতে রোগীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
শুধু তিনি নন, আরও কয়েকজন রোগী একই ধরনের অভিযোগ করেছেন বলে জানা গেছে। তাদের ভাষ্য, সামান্য উপসর্গ নিয়েও প্রায় একই ধরনের পরীক্ষা করতে বলা হচ্ছে, যা নিয়ে তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এসব রোগী যশোর শহরের ঘোপ নোয়াপাড়া রোডে অবস্থিত পপুলার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে ওই চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে গেলে বিষয়টি সামনে আসে।
উল্লেখ্য, সংশ্লিষ্ট চিকিৎসক নিজেকে গ্যাস্ট্রো-লিভার বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন পেট ও লিভারের রোগের চিকিৎসা দিয়ে থাকেন বলে তার চেম্বারের সাইনবোর্ডে উল্লেখ রয়েছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তার মতামত জানার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি।
স্বাস্থ্যসেবার মান ও রোগীদের সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযোগ খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল।
অভিযুক্ত চিকিৎসক ডাঃ হামিদ উদ্দিনকে ফোন করে পাওয়া না যাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Read more