সাংবাদিক ফিরোজ গাজীর মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

Share

প্রেসবিজ্ঞপ্তি 
প্রেসক্লাব যশোরের সদস্য ও দৈনিক কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক ফিরোজ গাজীর মমতাময়ী মা রওশনারা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২২ এপ্রিল ২০২৬) রাত ৯টার দিকে যশোর শহরের বিকে রোডস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার নামাজে জানাযা বৃহস্পতিবার বাদ জোহর চৌরাস্তা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে, তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানসহ নির্বাহী কমিটির সদস্যবৃন্দ। এক শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অন্যদিকে, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদসহ সংগঠনের নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন। তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এছাড়া জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র প্রেসিডিয়াম সদস্য, যশোর জেলা প্রতিষ্ঠাতা সভাপতি ও খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক মোঃ নিজামদ্দিন অমিত এক বিবৃতিতে শোক প্রকাশ করে মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Read more