যশোর অফিস
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) দুপুর বারোটার দিকে শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবির একটি টিম ওই এলাকা থেকে তারিফুল ইসলাম ওরফে ববি (৪০) নামে ওই ব্যক্তিকে আটক করে। এ সময় তার পরনের প্যান্টের পকেট থেকে থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক তারিফুল ইসলাম বালিয়া ভেকুটিয়া গ্রামের আব্দুর রশিদ (মেম্বার) ও সুফিয়া বেগমের ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে শনিবারই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।