যশোরে গ্যারেজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শ্রমিকের মৃত্যু

Share

যশোর প্রতিনিধি:
যশোর শহর তলীর মুরুলী এলাকায় একটি গ্যারেজে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোস্তাফিজুর রহমান (২০) নামে এক তরুণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর রহমান যশোরের চাচড়া কলোনিপাড়া এলাকার মমিনুর রহমান বাবুর ছেলে। তিনি পেশায় ট্রাকের বডি মিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মুরুলী এলাকার শ্যামল নামে এক ব্যক্তির গ্যারেজে ট্রাকের বডি ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।
পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) আলামিন ঘটনার সত্যতা পাচ্ছি, আরো তদন্ত করছি,এই মৃত্যুর ঘটনায় থানায় একটা অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট দেওয়া হবে।

Read more