যশোরে আম খাওয়াকে কেন্দ্র করে কিশোরকে ছুরিকাঘাত, হাসপাতালে চিকিৎসাধীন

Share

যশোর প্রতিনিধি 
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আহত কিশোর বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৫) দুপুর আনুমানিক ২টার দিকে আম মাখানো খাওয়া নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
সদর উপজেলার উসমানপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে শিহাব (১৭) ছুরিকাঘাতে জখম।
জানা যায় একই এলাকার হালিমের ছেলে
 জিহাদ (১৫),বাড়ির পাশের মাসুদের পুকুরে গোসল করার সময় পিছন থেকে শিহাবের পিঠে ধারালো চাকু দিয়ে আঘাত করে। এতে শিহাব গুরুতর আহত হয়।
পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন সহিংসতা উদ্বেগজনক।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Read more