শহিদ জয়, যশোর: যশোরে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো অনুষ্ঠিত হয়েছে। (১৬ এপ্রিল) সকাল ১১টায় স্বপ্নতরী যশোরের বার্ষিক কর্মসূচির আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুইড প্রতিবন্ধী স্কুলে অনুষ্ঠিত এ আয়োজন করে স্বপ্নতরী যশোর, ড্রিমগার্ল ইন্টারন্যাশনাল বিউটি পার্লার ও সুতোয় বোনা যশোর। অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আকর্ষণীয় ফ্যাশন শো অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের নির্বাহী সচিব আবুল বাশার সাইফুদদৌলা, সাংগঠনিক সচিব কাউসার আহমেদ, সদস্য এ কে এম শরফুদ্দৌলা ছটলু ও মো. রবিউল আলম। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শহিদুল হক বাদল, ক্রীড়া সংগঠক হাজী আনিসুর রহমান মুকুল ও এজাজ উদ্দিন টিপু।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খোন্দকার জাকির হাসান, শেকড় যশোরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রওশন আরা রাসু, স্বপ্নতরী যশোরের সভাপতি ওয়াদুদুর রহমান রানা, সহ-সভাপতি পিন্টু মজুমদার, কোষাধ্যক্ষ শাহীনুর আক্তার ও দপ্তর সম্পাদক খুবায়ের হোসেন জিসানসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক শামীম আরা ও রাহেলা খাতুন,জুনিয়র শিক্ষক সাবিনা খাতুন ও ফাতেমা খাতুনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্বপ্নতরী যশোরের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুল আরেফিন। শেষে স্বপ্নতরী যশোরের পক্ষ