যশোর অফিস
যশোরের শার্শা উপজেলার আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিজিবির একটি থ্রি-টন গাড়ির ধাক্কায় রোমান (২১) নামে এক সাইকেল আরোহী নি/হত হয়েছেন।
রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহ/ত রোমান বেনাপোল এলাকার বাসিন্দা এবং সুমন শেখের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি থ্রি-টন গাড়ি সীমান্ত এলাকায় জনবল নিয়ে যাওয়ার পথে আমড়াখালী চেকপোস্টের সামনে পৌঁছালে সাইকেলযোগে শার্শা থেকে বেনাপোলগামী রোমান গাড়িটির পিছনের বাম পাশে ধাক্কা লেগে সড়কে পড়ে যান। এতে তিনি মাথা ও বুকে আঘাতপ্রাপ্ত হন।
দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সহায়তায় বিজিবির মেডিকেল স্টাফ তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন।
জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে মরদেহ মর্গে পাঠানো।
এব্যাপারে বিজিবির খুলনার ডিএডির মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলে ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।