চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন ৪ নভোচারী

Share

আমেরিকার ন্যাশনাল অ্যারোনটিকস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) আর্টেমিস-২ চন্দ্রাভিযানের চারজন ক্রু সদস্য ক্যালিফোর্নিয়া উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে অবতরণ করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিট) তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে অবতরণ করে। এর আগে ক্রু সদস্যরা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের প্রস্তুতি নেন।

আত্মবিশ্বাসের সঙ্গে ইসলামাবাদ আলোচনায় ইরান, শর্তের ব্যাপারে অনড়আত্মবিশ্বাসের সঙ্গে ইসলামাবাদ আলোচনায় ইরান, শর্তের ব্যাপারে অনড়
মহাকাশযানটিকে সুরক্ষা দিতে উদ্ধার অভিযানে আমেরিকার নৌবাহিনীর জাহাজ ও ডুবুরিরা অংশ নিয়েছেন। নভোচারীদের উদ্ধার করে নৌবাহিনীর জাহাজে নিয়ে যাওয়া হবে এবং স্বাস্থ্য পরীক্ষার পর তারা হিউস্টনে নাসার জনসন স্পেস সেন্টারে ফিরে আসবেন।

১০ দিনের এ রোমাঞ্চকর চন্দ্রাভিযানটি গত ১ এপ্রিল যুক্তরাষ্ট্রের রিড ওয়াইজম্যান, ক্রিস্টিনা কোচ, ভিক্টর গ্লোভার এবং কানাডার জেরেমি হ্যানসেনকে নিয়ে মহাকাশযাত্রা শুরু হয়েছিল।

চাঁদের দূরবর্তী অংশে অবস্থানের সময় পৃথিবী থেকে তাদের দূরত্ব ছিল ২ লাখ ৫২ হাজার ৭৫৭ মাইল, যা ১৯৭০ সালের অ্যাপোলো-১৩ মিশনের রেকর্ড (২ লাখ ৪৮ হাজার ৬৫৫ মাইল) ভেঙে দিয়েছে।

সূত্র: এএফপি

Read more