আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

Share

উত্তর আরব সাগর থেকে পণ্যবাহী একটি জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তানের নৌবাহিনী।

শুক্রবার (১০ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন।

জানা গেছে, ‘গোল্ড অটাম’ নামে জাহাজটি থেকে সাহায্যের আবেদন পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নৌবাহিনীর সদস্যরা। পরে সেখান থেকে ১৮ নাবিককে উদ্ধার করে করাচিতে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কী কারণে জাহাজটি থেকে সাহায্য চাওয়া হয়েছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

এক বিবৃতিতে পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। তাদের নিরাপদে উদ্ধার করে চিকিৎসার আওতায় আনা হয়েছে।

Read more