নিজস্ব প্রতিবেদক: আমেরিকা ও ইসরায়েলের ‘আগ্রাসনী নীতি’ এবং ইরানের ওপর হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদ যশোর শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মধ্যপ্রাচ্যে অস্থিরতা সৃষ্টির জন্য সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইসরাইল দায়ী। তারা প্রাকৃতিক সম্পদ লুটপাটের জন্য যুদ্ধ চাপিয়ে দেয়। তারা বিশ্বশান্তি চায় না। তারা পৃথিবী হত্যাযজ্ঞে লিপ্ত। তারা কূটনৈতিক আলোচনার পথকে বাধাগ্রস্ত করে। ইরানের সাথে যুদ্ধবিরতি করেও তা লংঘন করছে। ফলে মানববন্ধন থেকে আমেরিকা ও ইসরাইলের বিরুদ্ধে সারা বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানানো হয়। একইসাথে অবিলম্বে সকল প্রকার সামরিক আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়।
মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।
যশোরে আমেরিকা-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
Share
Read more