২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

Share

সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ মেট্রিক টন ডিজেল নিয়ে ‘ইউয়ান জিং হি’ নামের একটি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সচিব শাহিনা সুলতানা।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ জানিয়েছেন, ইউয়ান জিং হে নামের জাহাজটি ভোরে বহির্নোঙরে এসে পৌঁছে। অগ্রাধিকার ভিত্তিতে জাহাজটিকে বার্থিং দেওয়া হবে।

তিনি আরও জানান, আজ রাতে শান গ্যাং ফা জিয়ান নামের আরও একটি জাহাজ জ্বালানি তেল নিয়ে বন্দরে ভেড়ার কথা রয়েছে। আগামীকাল এলএনজি নিয়ে আরও একটি জাহাজ আসার কথা।

এদিন দুপুর ২টা থেকে চট্টগ্রাম বন্দরের ডলফিন ডেটিতে খালাস কার্যক্রম শুরু হবে। সে সময় বিপিসির কর্মকর্তারা বন্দরে উপস্থিত থাকবেন।

Read more