অনুমোদন বিহীন ইজিবাইক ও আলমসাধুর সংঘর্ষে সাজেদা বেগম (৫০) নামে এক নারী প্রাণ হারিয়েছেন। বুধবার বিকাল সাড়ে পাঁচটার দিকে যশোরের চৌগাছা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। তিনি চৌগাছা বিশ্বাস পাড়ার বজলুর রহমানের স্ত্রী। তার মেয়ের জামাই মনির তার বান্ধবীকে মুঠোফোনে জানিয়েছে সাজেদা বেগম ইজিবাইকে করে বাড়ি যাওয়ার পথে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে পৌঁছালে আলম সাধু ইজি বাইকে ধাক্কা দেয়। তিনি ইজিবাইক থেকে পড়ে গেলে আলমসাধু তাকে চাপা দেয়। গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে। অবস্থা খারাপ হোওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জোবাইদা আফসানা বলেন হাসপাতালে আসার আগেই তিনি প্রাণ হারিয়েছেন।
যশোরে অনুমোদন বিহীন গাড়ীর সংঘর্ষে প্রাণ গেল এক নারীর
যশোর প্রতিনিধি
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন আমি শুনে পুলিশ পাঠিয়েছি, তারা মামলা দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।